অনৈতিকতার অভিযোগ

সিলেটে রহমানিয়া ও ছাদী গেস্ট হাউজ সিলগালা

সিলেটে রহমানিয়া ও ছাদী গেস্ট হাউজ সিলগালা

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অনৈতিক কাজের অভিযোগে নগরের দুটি হোটেলকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অভিযানে এ এ দুটি হোটেলকে সিলগালা করা হয়। এসময় একই অভিযোগে তিন নারীসহ ৬ জনকে আটক করে পুলিশ।

সিলগালা করা হোটেল দুটি হলো- নগরের তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজ।

মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫