কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সহায়ক ভূমিকা পালন করে: ড. মোঃ মোশাররফ

কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সহায়ক ভূমিকা পালন করে: ড. মোঃ মোশাররফ

কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়নে পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যা কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত হন। নতুন নতুন ফসল উৎপাদন ও বিপননে কৃষকরা আগ্রহী হয়ে উঠেন। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে।

তিনি বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর দক্ষিণ সুরমার আয়োজনে উপজেলা পরিষদের শহীদ বুদ্ধিজীবী আব্দুল মুকতাদির মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক কৃষিবিদ মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার দীপংকর সূত্র ধরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, কৃষক সাইদুর রহমান।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কাজী রিয়েল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক,কৃষানী, কৃষি উদ্দোক্তাসহ কৃষি উন্নয়নকর্মী এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫