
দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কানাইঘাটে অনুষ্ঠিত হবে দলের পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এমপি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের একঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিক শক্তির সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের কানাইঘাট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ।



