সিলেটে এবারের রথ ও পূণঃ রথ মেলার সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারা পেয়েছেন প্রগতি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও যুবদল নেতা মাইদুল ইসলাম শাহিন।

রবিবার (৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এবারের রথের মেলা শুরু হবে আগামী ১৬ জুলাই। চলবে ২৪ জুলাই পর্যন্ত।

প্রতিবছর আষাঢ় মাসে সিলেট মহানগরীর রিকাবিবাজাার এলাকায় রাস্তার দু’পাশে বসে রথের মেলা। এবারও জমজমাট রথের মেলার প্রত্যাশা সবার।

মেলায় বসা বিভিন্ন পণ্যের স্টল ও দোকান থেকে টোল আদায়ের জন্য এবার প্রগতি এন্টারপ্রাইজ নির্বাচিত হয়েছে।

সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাাদক মাইদুল ইসলাম শাহিন সর্বোচ্চ দর ডেকেছিলেন ১২ লাখ ৮১ হাজার টাকা। দরপত্রের জন্য প্রয়োজনীয় জামানত ও অন্যান্য আনুষাঙ্গিক খরচসহ তিনি ১৭ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা সিসিক কার্যালয়ে জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও বাজার শাখার প্রধান বিশ্বজিৎ দেব।

শাহিন জানান, এবার মেলাকে আরও আকর্ষনীয়ভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। এ কাজে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সবমহলের সার্বিক সহযোগীতা চেয়েছেন।

 

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *