সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন মেডিকেল কলেজটির ইন্টার্ন চিকিৎসকেরা।  

বুধবার (৮ জুলাই) সকাল থেকে তারা বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। বিকাল সাড়ে ৩টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সার্বিক বিষয়ে কথা বলার জন্য মহনগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছের সাথে বৈঠকে বসেন।

 

এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির ইন্টার্ন ডক্টরস ফোরামের সহ সাধারণ সম্পাদক ডা. রাকিন হান্নান। তিনি বলেন, আমাদের দাবি না মানা হলে কর্মবিরতি চলবে। হামলাকারীদের গ্রেফতারের পাশাপাশি জরুরী বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা। সেই সাথে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *