সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বিশ্বনাথ পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এঘটনা ঘটে। নিহত মেহরাব আলী (৪২) ৪ সন্তানের জনক তিনি রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।

 

ভোগশাইল গ্রামের বাসিন্দা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সাহাব উদ্দিন বাবলু বলেন, নিহত মেহরাব আলী আমাদের বাড়ীতে সপরিবারে বসবাস করে তিনি দিনমজুরের কাজ করতেন। আজ সকালে তিনি মাছ ধরতে হাওরে গেলে বজ্রপাতে নিহত হন।

 

নিহতের স্ত্রী আয়মনা বগেম বলেন, ভোগশাইল গ্রামে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের বাড়ীতে সপরিবারে আমরা বসবাস করি। আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। আজ সকালে মাছ ধরতে তিনি হাওরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একজন মানুষ এসে বসে আমার স্বামী হাওরে পড়ে আছেন। বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পরে বজ্রপাত হয়েছে। এরপূর্বে তিনি একবার ষ্ট্রোক করেছেন। আমার স্বামীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে থানা পুলিশ।

 

থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে প্রাকৃতিক কোন কারণে এঘটনা হতে পারে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। নিহত মেহরাব আলীর লাশ উ দ্ধা র করে আমরা থানায় নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *