
ডোরড্যাশে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহীর সন্তান এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মো. মাহফুজুল হক, বয়স ৪৩ বছর।( ইন্না লিল্লাহি অ ইন্নাইলাহি রাজিউন)
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, একটি DoorDash ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
মরহুম মো. মাহফুজুল হক পূর্বে আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



