বাবার স্বপ্ন ছিল জীবন সংগ্রামে সফল হওয়া । সফলতার গল্প তৈরি করেছেন তিনি । আর ছেলের স্বপ্ন মেধার প্রতিযোগিতায় বিজয়ী হওয়া । সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সফলতার অনন্য উচ্চতায় তিনি ।

এই গল্প তাসনিমুল হাসান নাসিফের । সিলেটে জন্ম নেয়া নাসিফ ফ্রান্সে মেধাবী মুখ হিসেবে পরিচিত । এবার নাসিফ ফ্রান্স সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তি নিয়ে সরকারী খরছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সফরে আছেন ।

সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা বর্তমানে ফ্রান্স প্রবাসী সাংবাদিক সুহাইল জানান ফ্রান্সের বিখ্যাত সীতে ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্সের কৃতি ছাত্র তাসনিমুল হাসান নাসিফ ফ্রান্স সরকারের অর্থায়নে পনেরো দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করবে।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এবং ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য শহরের মৌলিক প্রতিষ্ঠানগুলোতে জীব বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের অত্যাধুনিক ল্যাবরেটরী সহ অন্যান্য প্রতিষ্ঠানে রিসার্চ প্রোগ্রামে অংশগ্রহণ করতে মোট ১৫ দিন সে অবস্থান করবে। আগামী ২১ জুলাই নাসিফ ফ্রান্স ফিরে যাবে এমন তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।

চার ভাই বোনের মধ্যে নাফিস দ্বিতীয়। নাসিফের বড় ভাই শিক্ষা জীবন শেষ করে এখন ফ্রান্সে কর্ম জীবনে আছে। নাসিফের ছোট দুই বোন রয়েছে।

নাসিফের বাবা সুহাইল আহমদ সুহেল আরও জানান নাসিফের জন্ম সিলেট মহানগরীর মুনিসপাডায়। সিলেট থেকে ফ্রান্স চলে যাওয়ার সময় নাসিফ সিলেট পাঠানটুলা জামেয়ার ২য় শ্রেনীর শিক্ষার্থী ছিল।

নাসিফের দাদা বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর।

নাসিফের বাবা সাংবাদিক সুহাইল হলেন ২০০৮ ইং ফ্রান্স পাড়ি জমান তিনি। সেখানে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নাগরিকত্ব লাভ করেন।

সুহাইল জানান ২০১৪ইং তার দুই ছেলে এবং দুই মেয়ে এবং স্ত্রী ফ্রান্স চলে আসেন এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন।

ছেলে নাসিফের সাফল্যে সন্তোষ প্রকাশ করে সুহাইল তার ছেলের শিক্ষা জীবনের আরো সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *