
সিলেট সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সমাবেশে যোগ দিয়েছেন। শনিবার সকাল সোয়া ১১টায় তিনি নগরভবনে সুধী সমাবেশে যোগ দেন। এর আগে ক্বিন ব্রিজসংলগ্ন সুরমা নদীর পাড়ে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শনিবার সকাল ১০টায় বৃষ্টিস্নাত সিলেট বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ১০ টা ৩৫ মিনিটে শাহজালাল মাজারে পৌঁছেন। সেখান থেকে চাঁদনিঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এখন সুধী সমাবেশে রয়েছেন।
সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী (বিস্তারিত আসছে)
এর আগে সিলেটে পৌঁছে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটের সুরমা নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।