
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম ও নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি। এদিকে, নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



