প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিলেটের মানুষের যাতায়াত ভোগান্তি নিয়ে আমি অবগত আছি। ভোটার প্রচারে সিলেট এসে ফেরার পথে আমি সড়ক পথে গিয়েছি। তখন মনে হয়েছে সিলেট থেকে ঢাকা যাওয়ার আগে লন্ডন যাওয়া সম্ভব। সিলেটবাসীর যাতায়াদ দুর্ভোগ দূর করতে আমরা কাজ করছি। শিগগিরই ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শুরু হবে। পাশপাশি সারাদেশে রেল যোগাযোগ বৃদ্ধিসহ ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার।

শনিবার বেলা ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *