জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নম্বরবিহীন এইচ পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় জিরাসহ জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুল হাসান সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫