শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) শাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে রাশিদ আবরারকে আহ্বায়ক এবং মিসবাহুর রহমান জাহিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহতাসিম আজিজ রাহিন, মোঃ এনায়েত আল-সাদী খান, নাঈম আহমেদ, তায়াস সুক ইমাম আল রাযী ও সাজিদ আহমেদ মোল্লা।

 

এ ছাড়া মোঃ রিয়াজ হোসেনকে সদস্য সচিব এবং মুহাম্মদ রবিউল হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

 

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ দেলোয়ার জাহান, জহিরুল ইসলাম ইমন, আতাউর রহমান, শাহরিয়ার সাগর, আরাবি আহমেদ সুমন, আতাহারুল ইসলাম রাহিন, সাঈদ মাহমুদ সাদ,আবরার বিন সেলিম,ইমতিয়াজ বিন মাহমুদ নোহান ও রুবায়েত আল নুর।

 

কমিটিতে আমিনুল ইসলাম (জীবন)কে মুখ্য সংগঠক করা হয়েছে। এছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আরমান ও শরং কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *