টাংগাইল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাস্ট’র নেতৃত্বে আশিক-কাওসার

টাংগাইল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাস্ট’র নেতৃত্বে আশিক-কাওসার

টাংগাইল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘টাংগাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট’ এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মোহাম্মদ আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের সফটওয়্যার বিভাগের কাওসার আহমেদ হৃদয় দায়িত্ব পেয়েছেন।

 

গত শনিবার (১৮ জুলাই ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে মৌসুমী ফল উৎসবে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের লেকচারার মাইনুল হাসান এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সাবেক বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ।

 

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহেদ আহমেদ। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাসনীম হাসান সীমান্ত,রায়হান তালুকদার শুভ, আবিদ আব্দুল্লাহ,মাহাদী হাসান ও মো: আসিফ আহমেদ এবং যুগ্ম-সম্পাদক হিসেবে সাইদুল বাসার রিফাত, শান্ত পাল,রোমানা আহসান মিলি,উম্মে হাবিবা নদী,মোর্শেদা আক্তার।

 

এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মিথুন দেবনাথ, সহ-সাংগঠনিক সামিউল আলম, আবু নোমান আলভী।

 

কোষাধ্যক্ষ হিসেবে রিত্তিক পাল,সহ-কোষাধ্যক্ষ হারিসুল ইসলাম বিজয়,সোহেল রানা। ক্রীড়া সম্পাদক হিসেবে দিপ্ত সুত্র ধর, উপ- ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ও শিমুল হাসান। প্রচার সম্পাদক জাইমা নাফিউল নূর নাফি। উপ-প্রচার সম্পাদক আকাশ তালুকদার, নিলয় সাহা। দপ্তর সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেন খান, উপ-দপ্তর সম্পাদক ইমরান হোসাইন,শুভজিত পাল ওভি। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিতালী সরকার। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিয়া বিনত্র হামিদ,মোমেনা আনম ময়না, সুরভী রশিদ সুহা,শামা দাস লিম, আয়রা তাসনিম জয়া,ইসরাত জাহান ইভা, আমেনা আক্তার।

 

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আকাশ আহমেদ, সানিউল ইমন, ইসফাক মাহি,জুবায়ের ইসলাম, মাহতাব মাহিন,শেখ শাফি,নিলয় দাস,আব্দুল্লাহ আহমেদ রিফাত, আব্দুল্লাহ মাহফুজ, সানজিদা খান সারা,আফিয়া জাহিন।

 

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আশিক বলেন, সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে টাংগাইল অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

 

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫