গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে সিলেটে জামায়াত নেতৃত্বাধিন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ শনিবার।

আজ দুপুর ২ টায় সিলেট আলীয় মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের অর্ন্তভূক্ত দলগুলোর শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশ সফলে গত কয়েকদিন ধরেই সিলেটে ব্যাপাক প্রচার চালাচ্ছে জামায়াতসহ শরীক দলগুলো। শুক্রবারও নগরে প্রচার মিছিল করে জামায়ত। এছাড়া দুপুরে আলিয়ার মাঠে সংবাদ সম্মেলন করা হয়।

 

এতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজশাহী থেকে ১১ দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ শুরু হয়েছিল। ধারাবাহিকভাবে দেশের সব বিভাগে কর্মসূচি পালনের পর শনিবার সিলেটের সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হবে। আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সমাবেশ থেকে নতুন কর্মসুচী ঘোষণা করবেন।

তিনি বলেন, বর্ষা মওসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সকল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়েছে। সিলেটবাসীও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সমাবেশ সফলে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, শনিবারের সমাবেশ সিলেট ও জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। উক্ত সমাবেশে সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য এবং বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং জনগণের প্রত্যাশা নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *