সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা,  জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার  উপ-পরিচালক অসীম চন্দ্র বর্মন।

অতিরিক্ত জেলা প্রশাসক দ্বিপান্বীতা দেবী ও জেলা শিল্পকলার কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম,  সিভিল সার্জন ডাঃ মো জসিম উদ্দিন পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাসুক আলম,আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, জুনেদ আহমদ, আ ত ম মিসবাহ,ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, এ টি এম হেলাল, কালারচান,দুলু, তফাজ্জুল হোসেন, সৌরভ।

এছাড়াও বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা  জহুর আহমদ, রিপন মিয়া, সায়মন আহমেদ শিহাব, রাহুল মোহাম্মদ নূর উদ্দিন, সাদিকুর রহমান চৌধুর,  ওবায়দুল ইসলাম, মোহাম্মদ তারেক মিয়া  জাহাঙ্গীর  আলম,  কামরুল হাসান রাজু, অ্যাডভোকেট মামুনুল রশিদ কয়েজ, মোহাম্মদ বুজ্জু মিয়া, হাফেজুল ইসলাম রাজু, শহিদ মোহাম্মদ আয়তুল্লার পিতা সিরাজুল ইসলাম অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১