লন্ডনে ৪ পথচারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অতঃপর..

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল কভেন্ট গার্ডেনে চার ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই এলাকায় এ ঘটনা ঘটে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটিকে মানসিক স্বাস্থ্যজনিত একটি ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, হামলায় আহত চার ব্যক্তির বয়স যথাক্রমে ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর। তাদের শরীরে ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। অন্যদিকে, অবৈধ অস্ত্র রাখা ও হামলার সন্দেহে ৪৭ বছর বয়সি এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকালে এন্ডেল স্ট্রিটে এ ঘটনার পরপরই আহতদের দ্রুত একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকি দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের আঘাত খুব গুরুতর বা জীবনসংহারী নয় বলে জানা গেছে।

লন্ডন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট জেসন স্টুয়ার্ট বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমরা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে মানসিক অসুস্থতার সম্পর্ক রয়েছে বলেই আমরা প্রাথমিকভাবে মনে করছি।

ঘটনাস্থলের কাছের একটি ‘ফিশ অ্যান্ড চিপস’ রেস্তোরাঁর ব্যবস্থাপক আরজান জর্গা জানান, রাস্তায় এলোপাতাড়িভাবে পথচারীদের ওপর এই হামলা চালানো হয়। তিনি বলেন, আমি নিজে কাঁচিটি দেখিনি, তবে শুনেছি ছোট একটি কাঁচি দিয়ে হামলাটি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়েছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩