আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র : এমপি নাছির চৌধুরী

 সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে নাছির চৌধুরী বলেন, বর্তমানে অনুষ্ঠিত এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা পৃথক সমাবেশের আয়োজন করতে চাইছে, তারা দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের জবাব দিয়ে এমপি নাছির বলেন, তাঁর কোনো ভাই নেই এবং তিনি একাই রাজনীতি করেন। এমনকি তাঁর বাসভবনও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যারা দলের নাম ব্যবহার করে অনিয়ম-দুর্নীতির সুযোগ পাচ্ছে না, তারাই তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন।

তি‌নি বলেন, আমার বিরুদ্ধে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ তোলা হচ্ছে। যারা এসব কথা বলছে, তারা আগে খোঁজ নিক আসলে কত টাকার বাজেট এসেছে। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নাছির চৌধুরী বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না।’

‘অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে এমপি নাছির চৌধুরীর “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র” মন্তব্যটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩