আদালতে স্বীকারোক্তি

জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালানোর পর দুই ডাকাত সদস্য কারাগারে

জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালানোর পর দুই ডাকাত সদস্য কারাগারে

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই ডাকাত সদস্যকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) ও একই ইউপির দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।

 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ পিকআপটির পিছু নিলে রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ডাকাত রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাত দলের সদস্যরা পিকআপ ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা, চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ-আটগ্রাম সড়ক পথে পালিয়ে যাওয়ার সময় মারুফ ও দিদারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩