সিলেট বোর্ডে এসএস‌সিতে পাসের হার ৫৮.৩৩%, জি‌পিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন

সিলেট বোর্ডে এসএস‌সিতে পাসের হার ৫৮.৩৩%, জি‌পিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন

সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষা ঘোষিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে। চলতি বছর সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। গতবার সিলেট বোর্ডের পরীক্ষার্থীদের পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন।

‌সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বোর্ডের স‌চিব‌ চৌধু‌রী মামুন আকবর ও পরীক্ষা নিয়ন্ত্রক বিল‌কিস ইয়াছমীন এ ফলাফল ঘোষণা করেন।

তাঁরা জানান, এবারের ফলাফল বিপর্যয়ের পেছনে ইং‌রে‌জি বিষয়ে খারাপ ফলাফল প্রভাব পড়েছে । এ ছাড়া এবার পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পাশাপাশি সিলেবাস পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে। যার কিছুটা প্রভাব পড়েছে ফলাফলে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার এসএসসিতে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছর থেকে বেড়েছে। এবার গতবছরের তুলনায় ২২২ জন শিক্ষার্থী বেশী জিপিএ-৫ পেয়েছে। সিলেট বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। শতভাগ ফেল করেছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এবার ৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩