সিলেট বোর্ডে এসএসসিতে শিক্ষার্থী ও পাসের হার দুটিই কমেছে

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার দুটিই কমেছে। আজ সোমবার (১০আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ও পরীক্ষা নিয়ন্ত্রণক বিলকিস ইয়াছমীন ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর পর্যালোচনায় বিষয়টি জানা গেছে। এবার সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নিয়েছিল ৮৯ হাজার ৭৯ জন।

গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ২১৯ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ জন, ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। এবং ২০২২ সালে সিলেট বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন।

সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমার পাশাপাশি পাসের হারও কমেছে। ২০২২ সালে সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ্ ২০২৪ সালে ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ এবং এবার এসএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩