সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে

সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ওসিকে (পুলিশ পরিদর্শক) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজল।

তারা দুজনই পৃথক মেয়াদে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া শাহ মো. হারুন অর রশীদ সিলেটের বিয়ানীবাজার, গোয়াইনঘাট ও হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানায়ও ওসির দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, খায়রুল ফজল দক্ষিণ সুরমা ছাড়াও এয়ারপোর্ট থানার ওসি ছিলেন।

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ (ওসি) ৫৬ জনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

পুলিশ-২ শাখা থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে ৪৯ জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬