সরকারি চাকুরী থেকে অবসরের ২দিন আগে ইন্তেকাল শিক্ষকের

সরকারি চাকুরী থেকে ১৯ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল সিলেটের বিশ্বনাথের ঐহিত্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোত্তালেবের। শনিবার রাত ১টায় রাজধানী ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই মানুষ গড়ার কারিগর আব্দুল মোত্তালেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ছেলে, ১ মেয়ে, আত্বীয়-স্বজন, অসংখ্য ছাত্র/ছাত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মোত্তালেব ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়া পাড়া গ্রামের বাসিন্দা। উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করেন তিনি। সেখানে তিনি কয়েক বছর শিক্ষকতা করে ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। জীবনের মূল্যবান সময় অতিবাহিত করে শিক্ষকতা পেশা শেষ করে ১৯ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল তাঁর। শনিবার অসুস্থ অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন ওই গুণী শিক্ষক।

রবিবার ১৬ আগস্ট বিকেল ২টায় নিজ গ্রামের বাড়ীতে মরহুম আব্দুল মোত্তালেবের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গুণী ওই শিক্ষকের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ীসহ বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬