সিলেটে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সিলেট জেলার, সদর উপজেলা শাখায় এডুকেশন এভোব অল এর অর্থায়নে এবং ব্র‍্যাক কর্তৃক বাস্তবায়িত আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত “আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (তুমি) সরকার মামুনুর রশীদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এবং ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফ, ব্র‍্যাক এসিস্টেন্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার, অপারেশন্স জেরিন তাসনিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফরিদুজ্জামান সোহাগ, প্রোগ্রাম অর্গানাইজার মমতাজ খাতুন ও এসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়।
এ ছাড়াও স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের উদ্যোক্তা ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮