বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

অন্যদের জন্য আশীর্বাদ, মেক্সিকোর কাছে অভিশাপ!

অন্যদের জন্য আশীর্বাদ, মেক্সিকোর কাছে অভিশাপ!

বিশ্বকাপে অন্যদের জন্য যেটা আশীর্বাদ মেক্সিকোর জন্য সেটা এক অভিষাপ! ফুটবলের বিশ্ব আসরে স্বাগতিক হওয়ার সুবিধা নিতে চায় যেকোন দল। মেক্সিকো এর আগে নিজেদের মাঠে দুইবার সেই সুবিধা পেয়েছে। নিজেদের দেশ আর অন্যদেশে মিলিয়ে বিশ্বকাপে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলেছে তাঁরা। সাতটা উদ্বোধনী ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি মেক্সিকো! হার আর ড্র-ই যেন তাঁদের নিয়তি। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের পর আরেকবার স্বাগতিকের মধুর বিড়ম্বনায় পড়েছে রাফায়েল মার্ক্যুজের দেশ। আজ রাত ১টায় ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচই যেন ফিরে আসছে তাঁদের সামনে। ১৬ বছর আগের মতো ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও আজ মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা! জোহানেসবার্গের সেই ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকানদের ভুভুজেলার আওয়াজে সেদিন কোনঠাসা ছিলেো মেক্সিকানরা। আজ উদ্বোধনী ম্যাচের আড়ালে তাই একটা চাপা উত্তেজনাও থাকবে। ভুভুজেলার আওয়াজ মেক্সিকান ওয়েবে ফিরিয়ে দিয়ে বড় জয় তুলে নিতে চাইবে রাউল হিমেনেজের দল। কিন্তু এটা কি সম্ভব? বিশ্বকাপের অন্য কোন ম্যাচ নয়, মেক্সিকো তো আজ খেলবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ! আর এখানেই তাঁদের যত সমস্যা।
বিশ্বকাপ ফুটবলের আঙিনায় মেক্সিকো এমন এক চরিত্র, যাকে ছাড়া মহাকাব্যের প্রথম অধ্যায়টি কল্পনাই করা যায় না। ট্রফি তাদের কাছে এখনো সোনার হরিণ, সাফল্য বলতে স্বাগতিক হিসেবে দুবার কোয়ার্টার ফাইনালে যাওয়া। অথচ যখনই বিশ্বকাপের পর্দা ওঠে, কিভাবে যেন শুরুর আলোটা কেড়ে নেয় তাঁরা! ১৯৩০ সালে উরুগুয়ুতে শুরু হওয়া প্রথম আসর থেকে আজকের ২০২৬; বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশিবার নামার রেকর্ড মেক্সিকোর- আটবার! অথচ কি আশ্চর্য নিয়তি, একবারও জয়ের মুখ দেখেনি তাঁরা! আজ সেই অভিশাপ থেকে মুক্তির দিন মেক্সিকোর।
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, টানা পাঁচবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলার রেকর্ড তাঁদের, কিন্তু একবারও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ‘এল ত্রি’রা! কখনো ব্রাজিল নামক আগুনে পুড়ে ছাই হয়েছে, আবার কখনো শুরুর বাঁধা সুইডেন কিংবা ফ্রান্স। সবমিলিয়ে পাঁচ হার আর দুটি ড্র। ১৯৭০ বিশ্বকাপে ঘরের মাঠে সোভিয়েত ইউনিয়নের সাথে ০-০, আরেকটা ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১! সেই দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে ফিরেছে, ফিরেই উদ্বোধনী ম্যাচে পাচ্ছে সেই মেক্সিকোকে! এ যেন ফুটবল বিধাতার তৈরি করে দেয়া এক ছক! শক্তি, অভিজ্ঞতা, পরিসংখ্যান সবদিক থেকেই আজকের ম্যাচে এগিয়ে স্বাগতিক মেক্সিকো। ২০১০ বিশ্বকাপের ম্যাচ ছাড়াও আরো তিনবার মুখোমুখি হয়েছে উত্তর আমেরিকা আর আফ্রিকার দেশ দুটি। তিন দেখায় মেক্সিকোর বড় দুই জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও জিতেছে একবার। তবে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে রীতিমত উড়ছে মেক্সিকো। টানা আট ম্যাচে অপরাজিত থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে স্বাগতিকরা। সবশেষ প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার মতো দলকে তাঁরা হারিয়েছে ৫-০ গোলে! দক্ষিণ আফ্রিকার সামনে মেক্সিকোর এই দুর্দান্ত ফর্ম আর আশি হাজার দর্শকের চাপ। ফস্টাররা ম্যাচ শুরুর আগে না হারলে আজকের উদ্বোধনী ম্যাচটা তো জমে যাওয়ার কথা। মেক্সিকোর কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচ যে এক অভিশাপ!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬