যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। চুক্তিতে তিন দেশের সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।
শুক্রবার (৭ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির লক্ষ্য হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা।

বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেদ্দায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে অংশ নেন। সেখানে তিন দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে তিন দেশের সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশ যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করবে। পাশাপাশি, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, সৌদি আরবে তিন দেশের নেতাদের উপস্থিতিতে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তির আওতায় ২০২৬ সালের এপ্রিলে সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে পাকিস্তান।
দীর্ঘদিন ধরে সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে পাকিস্তান। অন্যদিকে, অর্থনৈতিক সংকটের সময়ে সৌদি আরব বিভিন্নভাবে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।
নতুন এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫