বাবা নামক বটবৃক্ষ

তাসলিমা খানম বীথি :

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি বাবা শব্দটি। পরিবারের বটবৃক্ষ যিনি সন্তানদের মাথার ওপর সারাজীবন শীতল ছায়া দিয়ে আগলে রাখেন। মুখে কখনো ‘ভালোবাসি’ না বলেও যিনি সারাজীবন সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দেন। যে বয়সী যে পেশারই হোক না কেন বাবা নামক ব্যক্তিটি সব করতে পারেন সন্তানের সুখের জন্য। কর্মস্থলে যাবার পথে তাকে 365 দিনই একেই শার্ট পরতে দেখি। সকালবেলা সাতকরা পসরা নিয়ে রাস্তার পাশে বসে থাকে। রোদ বৃষ্টি গায়ে মেঘে তিনি সংসার খরচ জোগায়। প্রায় সময় তার কাছ থেকে আমি বাসার জন্য সাতকরা কিনি। রোজ তাকে একেই শার্টে দেখে সেদিন জানতে চাইলাম ;আপনার কী আর কোন শার্ট নেই। আমার দিকে তাকিয়ে মুছকি হেসে বললেন গরিবের কী ভালো কাপড় পরার সুযোগ আছে। সংসার খরচ আর সন্তানদের ভালো রাখা নিজের কথা ভাবার সুযোগ নেই। সত্যি তো বাবাদের কাজ শুধু পরিবার কথা ভাবা।

2. আমরা সন্তানরা কখনোই বাবাদের কাঁদতে দেখিনা। তাদেরকে শুধু ঘামতে দেখি। সাতকরা কেনার পর তাকে বললাম আপনার গায়ে শার্ট অনেক পুরতন ময়লা ভিজে সিরা লেপটে থাকে পারলে ভালো শার্ট থাকলে পরবেন। পরের দিন সকালে একেই পথে যেতে সাতকরা বিক্রেতা বয়স্ক লোকটিকে দেখে সারপ্রাইজ হই। তিনি আমার কথা রেখেছেন। আজ তিনি সুন্দর ঝকঝকে শার্ট পরলেন। এত নতুন না কিছুটা পুরাতন তবুও নতুনের মতই লাগছে। তাকে দেখতে বেশ সুখি মানুষ মনে হচ্ছে। কাছে গিয়ে বললাম এভাবেই ভালো থাকবেন। পরিবারকে ভালো রাখতে গেলে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। তিনি সাতকরা বেশি দামে না নিয়ে কমে দিলেন আমাকে। সব ঝড়-ঝাপটা থেকে পরিবারকে আড়াল করে রাখার এক অদৃশ্য দেয়াল হলেন বাবা। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০