শ্রীমঙ্গল বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি মুজিব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে বইপাড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বইপাড়া উৎসব ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের বইপাড়ায় উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বইপাড়ায় উৎসাহীত করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান। এসময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে পূর্ব শ্রীমঙ্গল মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ে বইপাড়ায় শিক্ষার্থীদের মনোযোগী হতে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বইপাড়া উৎসব ২০২৬ এর সমন্বয়ক ও শ্রীমঙ্গল আবৃতি উৎসবের নির্বাহী পরিচালক দেবাশীষ দাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই থেকে শুরু হওয়া শ্রীমঙ্গল বইপড়া উৎসবে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০