সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি, আব্দুল মালিক ও এমরান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি, আব্দুল মালিক ও এমরান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। মনোনীত সদস্যরা হলেন; সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারীকৃত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১১(১)(খ) ধারা মোতাবেক স্পিকার এই মনোনয়ন প্রদান করেন।
বিজ্ঞাপন দিন ০১৩৪৫-৭১৭৫৭০

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, নবমনোনীত সদস্যদের এই দায়িত্ব প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। একই সাথে এই মনোনয়নের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রেরণ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০