বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ম্যানচেস্টার সিটি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বরইগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজুল ইসলাম। চলতি মাসের ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি অনুমোদন করেন।
ম্যানচেস্টার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাফিজুল ইসলাম বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সাবেক রাস্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে নিজেকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের সব জায়গায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেত দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে
কাজ করে দলকে এগিয়ে নিতে সবার প্রতি অনুরোধ করেন।



