যুক্তরাজ্যে সর্বজনশ্রদ্ধেয় আলেম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসলাম উদ্দিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৪ অক্টোবর ২০২৬, রাত ১২টায় পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত ২৭ অক্টোবর মঙ্গলবার ইস্ট লন্ডন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাঁকে ফরেস্ট গেটের উডগ্রেঞ্জ পার্ক সেমেট্রিতে দাফন করা হয়। মরহুমের পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর তিন ছেলে রশিদ, জুনেদ ও তোফায়েল।
মাওলানা ইসলাম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার এবং আনসার আহমেদ উল্লাহ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
