ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন,
নবীর আগমনী দিবসে খুশি প্রকাশ করা ও শুকরিয়া আদায় করা মোমিনের কাজ। নবীর আগমনে শয়তান ইবলিস খুশি হতে পারেনি। যার আগমনে সারা দুনিয়া মাতোয়ারা, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়। নির্যাতিত নারী সমাজ রানীর সম্মান লাভ করে সেই নবীর আগমন দিবসে আনন্দিত হওয়া, শিকরিয়া আদায় করা মুমিনের কাজ।
অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী রবিবার দিবাগত রাতে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগরের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষ আলোচনা সভা ও খানেকা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক
মাওলানা এম.এ রবের সভাপতিত্বে ও শিক্ষক কে.এম শুহেদ আহমদ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাওলানা মুফতি আল আমিন,
অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলা মিয়া, শিক্ষক মাওলানা মাহবুবুর রহিম শিকদার, হফিজ আব্দুস সোবহান, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
হাফিজ রুমেল আহমদ, কামাল আহমদ, হাফিজ মারজান আহমদ, হাফিজ ইস্তাকুর রহমান মাহতাপ, হাফিজ সৈয়দ মারজান, প্রমুখ।



