এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল, শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা ১৫ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী, পরীক্ষা ৬ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা বলা হয়েছিল। গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ওই সময়সূচির কথা জানিয়েছিলেন।

 

নতুন সিদ্ধান্তে পরীক্ষা শুরু হচ্ছে আগের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পর।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০