পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মাঠে নামছে মৌলভীবাজার বিএনপি ৬ দিনে ১০ ইউনিটের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মাঠে নামছে মৌলভীবাজার বিএনপি ৬ দিনে ১০ ইউনিটের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখা। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে কর্মসূচির সার্বিক প্রস্তুতি গ্রহণ,শৃঙ্খলা নিশ্চিত এবং মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে। (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে জেলা যুবদল কর্মসূচি পালন করছে।

এ ছাড়া ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় কুলাউড়া উপজেলা বিএনপি এবং একই সময়ে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি রয়েছে।

২৪ সেপ্টেম্বর একাধিক ইউনিটের কর্মসূচি রাখা হয়েছে। এদিন বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপি এবং কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি পৃথক কর্মসূচি পালন করবে। বিকেল ৪টায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং জুড়ী উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপর ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজনগর উপজেলা বিএনপি এবং শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মসূচি পালনের কথা রয়েছে।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০