আমার সিলেট ডেস্ক
কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাসের জন্মদিন আজ। ১৯৩২ সালের ২৯ অক্টোবর তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। পঞ্চাশ ও ষাটের দশকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম সেরা গোলকিপার ছিলেন। হকিতেও তিনি ছিলেন সমান দক্ষ। কৃতি খেলোয়াড় হিসেবে তিনি সিলেটের জন্য অনেক সুনাম বয়ে আনেন। প্রায় ৯৪ বছর বয়সে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি তিনি সিলেট নগরের করেরপাড়ায় নিজ বাসায় পরলোক গমণ করেন।


প্রখ্যাত ফুটবলার রনজিত দাস মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রঞ্জিত দাস ১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তৎকালিন পূর্ব পাকিস্তান ফুটবল দলের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন।
এছাড়া গোলকিপার হিসেবে রঞ্জিত দাস বাংলাদেশের স্বাধীনতার আগে ইস্পাহানি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। ফুটবলের পাশাপাশি হকিতেও ছিল সমান দাপট।


তবে ফুটবলার পরিচিতিটা তাকে বেশি খ্যাতি এনে দিয়েছিল। পঞ্চাশের দশকে ফুটবল খেলার পর ঢাকায় হকি লিগে খেলেছেন ১৯৬৫-৭০ সাল পর্যন্ত। ফুটবলে আইএফএ শিল্ডে ত্রিপুরা একাদশ ও ঢাকা মোহামেডানের জার্সি পরার অভিজ্ঞতা আছে। কলকাতা মোহামেডানের হয়ে দিল্লিতে খেলেছেন ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে।

১৯৫৮ সালে রণজিৎ দাসের অধিনায়কত্বে ঢাকা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আজাদ স্পোর্টিং ক্লাব। হকিতে অধিনায়ক ছিলেন পূর্ব পাকিস্তান দলে। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের পর খেলেছেন সোনালী ব্যাংকে। দেশ স্বাধীন হওয়ার পর সিলেট দলের অধিনায়ক ছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি পূর্ব পাকিস্তান যুব দল এবং আজাদ স্পোর্টিং ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *