ভয়ংকর সত্য উন্মোচন

ইউরোপের দেশ ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পরকীয়া সম্পর্ক, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই ভাই হুমায়ুন ফকির ও নয়ন ফকির দুজনই প্রবাসে বসবাস করতেন। ইতালির একটি শহরে সংঘটিত এই হত্যাকাণ্ড তাদের পরিবার ও এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যদের দাবি, হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল। প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকা সত্ত্বেও তিনি নিজের চাচাতো বোনকে গোপনে বিয়ে করেন, যা পরিবার মেনে নেয়নি। এ নিয়ে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

এদিকে অর্থনৈতিক বিরোধও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। হুমায়ুনের সহায়তায় ইতালি যাওয়া নয়ন ফকির পরবর্তীতে প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করেন বলে জানা যায়। এরপরও অতিরিক্ত অর্থ দাবি করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাড়তে থাকে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৩০ এপ্রিল স্থানীয় সময় বিকেলে নয়ন ফকির বড় ভাইয়ের বাসার নিচে গেলে ওত পেতে থাকা হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান নয়ন।

স্বজনদের অভিযোগ, হত্যার পর হুমায়ুন ভিডিও কলে মরদেহ পরিবারের সদস্যদের দেখান, যা ঘটনাটিকে আরও নৃশংস করে তোলে। নিহতের বোন দিলারা আক্তার এ ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

বর্তমানে অভিযুক্ত হুমায়ুন ইতালিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০