
কানাডার টরন্টোতে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) প্রবাসীদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো-এর নির্বাচন আগামী ১৭ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সেগুলো হচ্ছে তুহিন–তানবির–এজাজ পরিষদ, এবাদ–মইনুল–বাবলু পরিষদ ও
রনি–মারুফ–রাসেল পরিষদ।
এসোসিয়েশনের সদস্য ও ভোটার হওয়ার শেষ সুযোগ আজ ২৯ এপ্রিল পর্যন্ত রয়েছে। যারা এখনো মেম্বারশিপ ফর্ম পূরণ করেননি, তাদের দ্রুত এই লিংকে গিয়ে ফর্মটি পূরণ করার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।