অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের অক্টোবর মাসে এসেছিল ২ হাজার ৫৬৪ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ১৪৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।
এদিকে, ২৯ থেকে ৩১ অক্টোবর এই তিন দিনে দেশে ২১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
