ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‍্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক সাকির আমিন, আত্ম কর্মি সাহেদ আলী,লিমা আক্তার, আমির হোসেন।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার উপজেলা যুব উন্নয়ন হিসাব রক্ষক কমলেশ সানা প্রমূখ। র‍্যালিটি উপজেলা চত্বর পদক্ষিন শেষে উপজেলা চত্বরে ২ ঔষধি গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। পরে যুব দের মধ্যে যুব ঋন গ্রহন করেন তাবাসসুম মারিয়া, জসিম উদ্দিন, সিদরাতুলমুনতাহা।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
০১-১১-২০২৬
০১৭১৪৪২৮৭২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *