প্রথম বাংলাদেশির বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ জয় মাকালু অভিযানে বাবর আলী ছবি: ভার্টিক্যাল ড্রিমার্স

আজ ভোরে নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর আলী। পৃথিবীতে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচটি জয় করলেন তিনি।

বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (৮,৪৮৫ মিটার) আরোহণ করেন বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমালে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে বাবরের মাকালু শৃঙ্গে আরোহণের তথ্য নিশ্চিত করেছেন।

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি উড়ে যান টুমলিংটার, সেখান থেকে গাড়িতে পৌঁছান সেদুয়া গ্রামে। এরপর পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেজক্যাম্পে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮