উন্নয়নবঞ্চিত সিলেট

‘মুহিত-মোমেনের’ পারফরমেন্সের সমস্যা, বললেন বাণিজ্যমন্ত্রী

‘মুহিত-মোমেনের’ পারফরমেন্সের সমস্যা, বললেন বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ আমলে সিলেট উন্নয়নবঞ্চিত থাকাকে ‘মুহিত-মোমেনের’ পারফরমেসেন্সর সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বক্তব্যে তিনি সরাসরি তাদের নাম উল্লেখ করেননি। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের যে কারো হাতে মাইক্রোফোন দিলেই প্রথমেই যে কথাটি উচ্চারিত হয়, তা হলো- সিলেট বৈষম্যের শিকার। তবে সিলেট বিষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই আসনের এমপি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান। বলা হয়ে থাকে, অন্য অঞ্চলের বরাদ্ধ কেটে এনে সাইফুর রহমান সিলেটের উন্নয়ন করেছেন। এরপরে সিলেটে দুজন মন্ত্রী ছিলেন। তারা কি করেছেন? তাই বৈষম্যের শিকার না ওই মন্ত্রীদের পারফরমেসেন্সর সমস্যা তা ভাবা দরকার।

এতে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেটের মূল সমস্যা হলো কর্মসংস্থান নেই। তাই সবার লক্ষ্য থাকে দেশ ছেড়ে চলে যাওয়া। আমরা সিলেটে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা সিলেটে প্রবাসী ও দেশি বিনিয়োগ নিয়ে আসবো। এই সরকারের আমলে সিলেট একটি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে। আইটি উদ্যেক্তাদের জন্য সরকার সহায়তা করবে। সিলেটে উৎপাদিত পণ্য পরিবহনে সহায়তা করা হবে। তিনি বলেন, সিলেট থেকে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া চিরততে নির্মূল করা হবে।

সিলেট সিটি করপোরেশন আয়োজিত এই সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮