ডাকাতির প্রস্তুতিকালে ওসমানীনগরেঅস্ত্রসহ আলোচিত রিপন ডাকাতসহ আটক দুইওসমানীনগর প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে দাড়ালো অস্ত্রসহ আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত শুক্রবার রাত ৩টার দিকে ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসত বাড়ির পূর্ব পার্শ্বে অরুন দেবের বাউন্ডারী করা ফাঁকা জায়াগা থেকে আটক করা হয়। এব্যাপারে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।আটককৃত ডাকাতরা হচ্ছে, সিলেট জেলার বালাগঞ্জ থানার বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর (নসিরপুর) গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৮) ও ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের মৃত রহমত আলী ছেলে হাবিব মিয়া (২৫)। আটককালে আরও ১০/১২ দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।থানা পুলিশ সুত্রে জানা যায়, ওসমানীনগর থানা পুলিশ শুক্রবার রাত অনুমানিক ৩ টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসত বাড়ির পূর্ব পার্শ্বে অরুন দেবের বাউন্ডারী করা ফাঁকা জায়াগা থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটকত করতে সক্ষম হলেও আর ১০/১২ জন ডাকাত দল পালিয়ে যায়। এ সময় একটি ধারালো রাম দা, তিনটি এড্র

একটি ধারালো রাম দা, তিনটি এড্রোয়েড মোবাইল, একটি বোল্ট কাটার, একটি ধারালো ছুরি, লোহার রড, একটি প্যাকিং স্কচ টেপ, ৩২ ফুট লম্বা তিন পিস প্লাষ্টিকের নাইলন রশি উদ্ধার করা হয়। ডাকাত রিপন মিয়ার বিরুদ্ধে ১৫ টি মামলা ও ডাকাত হাবিব মিয়ার বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসআই (নিরস্ত্র) তপন দেব বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৯/১৫২। স্থানীয় সুত্রে আরো জানা যায়, আটককৃত ডাকাত রিপন ডাকাতি ছাড়াও মাদক ব্যবসায় জড়িত রয়েছে। সে তার এলাকার কতিপয় তরুনদের চুরি-ডাকাতি, মাদক ও হিরোইন ব্যবসার কাজে জরিত করছে। তার গ্রাম নশিরপুরের এবং পাশের বাড়ির মৃত মিন্টু সূত্র ধরের ছেলে সুজন সূত্রধর সান্টু (২৮) এব্যাপারে কিছু দিন পূর্বে মৌলভীবাজার মডেল থানায় আট করা হয়।গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৫টার মধ্যে মৌলভীবাজার সদর মডেল থানাধীন টেকসালিয়া এলাকার মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর বসতবাড়ির গ্যারেজ থেকে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়। আলোচিত মটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে ডাকাত রিপনের গ্রামের নসিরপুরে সুজন সুত্রধর। আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে বালাগঞ্জ থানাধীন নশিরপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। জব্দের সময় প্রাইভেটকারের ভেতর থেকে দুটি গরু উদ্ধার করা হয়। এব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়রা বলছেন, এসব কাজে নেতৃত্ব দিচ্ছে ডাকাত রিপন মিয়া। রিপন ডাকাতের এলাকায় নৌকা চুরি, গরু চুরি উপদ্রবও বেড়ে গেছে বলে স্থানীয়রা জানান।ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা দুই ডাকাত আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাত ও দাড়ালো অস্ত্র উদ্ধার করা হয়। চুরি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *