রহস্যময় জবাব আলোচিত শিক্ষিকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগের পর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি পরবর্তী গন্তব্য নিয়ে সারাদেশে আলোচনা তুঙ্গে। গুঞ্জন উঠেছে তিনি জুলাই তরুণদের দল এনসিপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আলোচিত এই শিক্ষিকা। দিয়েছেন রহস্যময় জবাব। বলেছেন, ‘এনসিপিতে সামনে আমার কোনো ভূমিকা বা সুযোগ থাকলে দেখা যাবে। তবে সেটা ভবিষ্যতে।’ সেই ভবিষ্যৎ কতদূর। সেখানেই রহস্য লুকিয়ে রেখেছেন শিক্ষিকা। বলেছেন, ‘অনেক পরে কিংবা খুব দ্রুতও নয়।’
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপিতে যোগ দেওয়ার নিয়ে কথা বলেন তিনি। মোনামি বলেন, ‘এনসিপিকে আমার পছন্দ, কারণ এটা একটি ব্লুমিং পলিটিক্যাল পার্টি। আমাদের সেন্ট্রিক পলিটিক্স করার জন্য বাংলাদেশে একটি পলিটিক্যাল পার্টি দরকার ছিল। আমার মনে হয়, সেখানে এনসিপি একটি জায়গা করে নিতে পারছে। সামনের দিকে আরও ভালো করবে, ইনশাআল্লাহ।’
এনসিপিতে যোগ দেওয়ার নিয়ে তিনি বলেন, ‘যদি আমি মনে করি যে, হ্যাঁ, তারা সেন্ট্রিক পলিটিক্স ধরে রাখতে পেরেছে এবং সামনে আমার কোনো ভূমিকা বা সুযোগ আছে, তাহলে দেখা যাবে। তবে সেটা ভবিষ্যতে, অনেক পরে কিংবা খুব দ্রুতও নয়।’
তবে আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন মোনামি। তিনি বলেন, ‘আমি এর আগেও আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম যে, আমি রাজনীতিতে আসতে চাই না। আমি এখনো সেটাই মেনটেইন করছি। আমি আসতে চাই না।’
এর আগে সোমবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। এদিন বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪