সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ

সিলেট স্টেশনে পাওয়া স্বপ্নার নতুন জীবন শুরু

সিলেট স্টেশনে পাওয়া স্বপ্নার নতুন জীবন শুরু

চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনে অসহায় অবস্থায় পাওয়া গিয়েছিল ছোট্ট স্বপ্না আক্তারকে। পরিবারহীন সেই শিশুটিকে আশ্রয় দেয় সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্র। দীর্ঘ ১৪ বছর পর বুধবার (১৩ মে) সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় একই কেন্দ্রেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

সমাজসেবা অধিদপ্তর জানায়, স্বপ্নার বাবা-মা মারা যাওয়ায় তাকে আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। পুনর্বাসন কেন্দ্রেই তার বেড়ে ওঠা ও লেখাপড়া। ২০২৫ সালে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত বিয়েতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে নবদম্পতির সুখী জীবনের প্রত্যাশা জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪