শুক্রবার সিলেট আসছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল শুক্রবার সিলেট আসছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতের ট্রেনে ঢাকার কমলাপুর থেকে যাত্রা করে সকালে সিলেট পৌঁছার কথা রয়েছে তাঁর।

 

শনিবার তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ১১টায় তিনি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় পিয়াইন নদীতে খনন কাজের উদ্বোধন ও বিকেল ৩টায় জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ। সন্ধ্যায় বিমানযোগে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১