
সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ট্রেনটিতে আগুন লাগে।
নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আগুন লাগার পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
স্থানীয়রা ও ট্রেনের যাত্রীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।