দক্ষিণ সুরমায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, কৃষি দেশের জাতীয় উন্নয়ন অগ্রগতির মূল চাবিকাঠি। যেখানে উদ্ভাবন এবং প্রযুক্তির মিশ্রণে তৈরি হয় নতুন সম্ভাবনা। এ সম্ভাবনা জাতীয় সমৃদ্ধিকে ত্বরান্বিত করে। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানে বর্তমান সরকার বদ্ধ পরিকর। কৃষি মেলায় বিভিন্ন কৃষি উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তাদের সৃষ্ট নতুন উদ্যোগ প্রদর্শন জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যা আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার শেখাবে এবং দেশব্যাপী কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে। এমন একটি উদ্যোগ, যেখানে কৃষি ও প্রযুক্তির সংমিশ্রণে ভবিষ্যতের কৃষি খাতের নতুন পথপ্রদর্শন হবে।

তিনি ২১ মে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দীপঙ্কর সূত্র ধরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মমতাজ বেগম,সহকারী কমিশনার (ভূমি) শিহাব শারার অভি,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা প্রকৌশলী শেখ মোহাম্মদ আজিম উর রশিদ, এসএআরএফর সেক্রেটারি এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ,এসএপিপিও মলয় চন্দ্র দেবনাথ, উপ-সহকারী কৃষি অফিসার আবুল হাসান,সত্যব্রত দাস সবুজ,আশীষ দে,মোহাম্মদ আবু তাহের,আবু সায়েদ,মানিক লাল দাস,মারুফা বেগম,অমিতা রানী পাল,পাম্পি রানী দেব,সত্য রঞ্জন সরকার,কাওসার আহমদ,জালাল আহমেদ,সাজু রায়,অনিক পাল,বিজিত সেন।

মেলায় পারিবারিক পুষ্টি বাগান, মালচিং, বস্তায় সবজি /মসলা, সর্জন পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে ধান চাষ,কৃষি পরামর্শ কেন্দ্র, ভাসমান বেডে সবজি চাষমাশরুম স্টল,মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেড,জাহিদ নার্সারি, মোগলাবাজারসহ ১৪টি স্টল অংশ গ্রহণ করে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮