
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “যথানিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি”-তে বিভিন্ন মাদ্রাসার প্রধান, ইউনিয়ন পর্যায়ের ইমামবৃন্দ এবং চামড়া ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।রবিবার উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃরফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো, চামড়ার ক্ষতি প্রতিরোধ এবং লবণ ব্যবহারের মাধ্যমে সহজ ও কার্যকর উপায়ে চামড়া সংরক্ষণের কৌশল পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সকলকে অবহিত করা হয়, এসময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।