সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৩মে বৃহস্পতিবার বিকাল ৬টায় উপজেলার হরিপুর বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় তল্লাশি করে চোরাই পথে আনা ভারতীয় ৭৫ বস্তা জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৮৭ হাজার ৫ শ টাকা বলে ধারনা করা হয়েছে। ঘটনার সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে চোরাচালানের সাথে জড়িতরা পালিয়ে যায়। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গণি জিরা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন চোরাচালান রোধে জৈন্তাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। জিরা উদ্ধারকালে জড়িতরা আত্মগোপন করলেও তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাপুর, সিলেট।

তারিখঃ ০৪/০৬/২০২৬ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *