অসহায়দের মাঝে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট

৭০ লাখ টাকার অনুদান ঘোষনা

 

শুক্রবার (৫ জুন) ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট‘ আয়োজিত লাইভ’ অনুষ্ঠানে ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা কর্মসূচির ঘোষণা দেন ট্রাস্টের চেয়ারম্যান ও শিল্পপতি, দানবীর ফাহিম আল চৌধুরী।

অনুষ্ঠানে ট্রাস্টের চলমান মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা ব্যয় নির্বাহ, শিক্ষা সহায়তা, অসচ্ছল পরিবার পুনর্বাসন, এতিম শিশুদের সহায়তা, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। আবেদনগুলো পর্যায়ক্রমে যাচাই বাছাই শেষে প্রয়োজনীয়তা মূল্যায়নের পর সহায়তার এই অর্থ অনুমোদন ঘোষনা করেন ফাহিম চৌধুরী।

এ প্রসঙ্গে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী বলেন, মানুষের কল্যাণে ব্যয় করা অর্থই সবচেয়ে উত্তম বিনিয়োগ। এই বিনিয়োগর আমানতদার কেবল আমি। মুলত অর্থ- সম্পদ সবই আল্লাহ তায়ালার।

সমাজে এখনও অসংখ্য মানুষ রয়েছে যারা সামান্য সহযোগিতার অভাবে চিকিৎসা, শিক্ষা কিংবা স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে। “মানবসেবাকে আমরা কোনো দান-অনুদানের বিষয় হিসেবে দেখি না এটি সামাজিক দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের অংশ।

দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি সংগঠিতভাবে এগিয়ে আসে, তাহলে অনেক সামাজিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ফাহিম আল চৌধুরী বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক উন্নয়নও একটি জাতির অগ্রগতির অন্যতম শর্ত। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।”

ট্রাস্টের একাধিক কর্মকর্তা জানান, অনুমোদিত অর্থ ধাপে ধাপে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি কার্যক্রমও পরিচালনা করা হবে।

সামাজিক বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা খাতে বেসরকারি মানবিক সহায়তা সমাজের অনেক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, চিকিৎসা অনুদান, অসচ্ছল পরিবার পুনর্বাসন, এতিম ও বিধবা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন এলাকায় তাদের সামাজিক উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪